রোহিঙ্গা শরণার্থী সংকটকে নিজেদের অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রামের (ইইউআরএপি) আওতায় ২০২৪ সালে আরও বেশি রোহিঙ্গা শরণার্থী নেবে ওয়াশিংটন। শরণার্থীবিষয়ক বৈশ্বিক রিফিউজি ফোরামে এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোহিঙ্গা পুনর্বাসন সম্প্রসারণে তৃতীয় দেশগুলোকেও উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করার জন্য নিজেদের অভিজ্ঞতা ব্যবহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা শরণার্থীরাদের কর্মসংস্থানের সুযোগ লাভের দিকেও গুরুত্ব আরোপের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

0 Comments