জাতীয় পার্টির সিদ্ধান্ত বিকেলে: মহাসচিব
atOptions = { 'key' : '03d90d36dedc819c7eb6b9fa4d653693', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; document.write(''); both; text-align: center;">

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনটা আমরা কিভাবে করব না কি করব না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আরও একটু আলোচনা করা দরকার। আজ বিকেলে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিব।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Loaded0.62%
Remaining Time 10:32

চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে। তবে বিকেল ৪টা কিংবা ৫টা এই ধরনের কোনো বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সেজন্য আমরা আজ কিছুটা সময় নিচ্ছি।

নির্দিষ্ট আসন চাওয়া প্রসঙ্গে চুন্নু বলেন, চাওয়া-পাওয়ার কথা উনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। চাওয়া তো সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি না চেয়েছি এ বিষয়ে উত্তর দেয়ার সুযোগ এখন আমার নেই। তবে আমরা যাই করি না কেন আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি। যদিও এসময় আসন সমঝোতার বিষয়ে কোন মন্তব্য করেনটি তিনি।