নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে যৌথভাবে শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এদিন দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।


Pause


Unmute


Loaded: 6.27%


Remaining Time -20:01


Close Player


এদিকে শোভাযাত্রা ঘিরে বেলা ১১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এখন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।


বিএনপির এই র‌্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।