এশিয়ার চ্যাম্পিয়ন টাইগার যুবারাএর আগে তিনবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই খালি হাতে ফিরেছে জুনিয়র টাইগাররা। তবে চতুর্থবারের চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিককে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল জুনিয়র টাইগাররা।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুবদল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।
২৮৩ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের পেসারদের তোপে পড়ে আমিরাতের যুবারা। প্রথম পাওয়ার প্লেতে ৩৯ রানে ৪ উইকেট তুলে নেয় মারুফ মৃধা ও রাহানাত দৌলা বর্ষন। এরপর আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসাইন ইমন। তাদের সঙ্গে উইকেট শিকারের দৌড়ে যোগ দেন স্পিনার শেখ পারভেজ জীবন। আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার ধ্রুব পারাশার। মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। তাছাড়া মিস্টার এক্সট্রা থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান।
মারুফ মৃধা ও রাহানাত দৌলা বর্ষন সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া ইকবাল হোসাইন ইমন ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে তিনবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই খালি হাতে ফিরেছে জুনিয়র টাইগাররা। তবে চতুর্থবারের চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিককে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল জুনিয়র টাইগাররা।

0 Comments