টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; বৃষ্টিতে দেরি হচ্ছে খেলা
ভোরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে দেরি হচ্ছে।
একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউই একাদশে ২৬ রানে হারানোর স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড মিশন শুরু করলো নাজমুল হোসেন শান্ত বাহিনী।
বাংলাদেশ সময় শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুরু হয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটের কারণে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।
কঠিন কন্ডিশনে কিউই একাদশকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও ব্যাটিং-বোলিংয়ে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক। টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে কিউইদের হারানো সম্ভব মনে করেন নাজমুল শান্ত। তাছাড়া মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় বিশ্রামে রেখেছে স্বাগতিকরা। বাংলাদেশ দলেও রয়েছে ব্যাপক পরিবর্তন। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন সাকিব, তাসকিন, মাহামুদুল্লাহর মতো অভিজ্ঞরা।
ওয়ানডে বিশ্বকাপের সীমিত ওভারের ম্যাচে প্রথমবার মাঠে দুদল। প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে অষ্টম স্থানে থেকে বাজেভাবে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে টাইগাররা। বিশ্বকাপ পরবর্তী দলে একাধিক পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন।
২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। তাসমান সাগরের দেশটিতে মোট ১৬টি ওয়ানডে খেললেও, ফলাফল একদম শূন্য। তবে এবার পরাজয়ের ধারা ভাঙতে চায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত।
নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়া, কনকনে বাতাস আর সবুজ ঘাসের উইকেট সব কিছুই বাংলাদেশের বিপক্ষে। তবে এইসব কিছুই নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠের খেলাতেই মনোযোগ রাখতে চান তারা।
ঐতিহাসিক জয়ে এগিয়ে গেলেন জ্যোতিরা

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের একের পর এক ঐতিহাসিক জয়ের ধারা বয়েই চলছে। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজের শুরুতেই প্রোটিয়াদের ১১৯ রানের ব্যবধানে হারাল নিগার সুলতানা জ্যোতির দল। দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৩ উইকেটে ২৫০ রান যোগ করে বাংলাদেশ। একটাই ৯১ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ছিলেন মুর্শিদা খাতুন। বাংলাদেশের রানের পাহাড়ে চাপা পড়েছে স্বাগতিকরা। ১৩১ রানে ইনিংস গুটিয়ে যায় তারা। ম্যাচসেরা হন মুর্শিদা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে জয় বলতেই ছিল দুটি। সেটাও আবার ২০১২ ও ২০১৭ সালে দেশের মাটিতে। এরপর বিভিন্ন সময় দেখা হলেও জেতা হয়নি কখনো। অবশেষে প্রতিপক্ষের মাটিতে জয়ের দেখা পেয়েছেন জ্যোতিরা।
আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটাও ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৬৬ রান তোলেন শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি। দ্বিতীয় উইকেটে পিংকির সঙ্গে ১৩৪ রানের জুটি হয় মুর্শিদার। একপাশ আগলে দ্রুত রান তোলেন তিনি। দলকে ২৫০ রানে পৌঁছে দিতে ১০০ বলে খেলেন ৯১ রানের অপরাজিত ইনিংস।
রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। একপাশে সুলতানা খাতুন, অপরপাশে মারুফার তোপে দ্রুতই ভাঙে টপ অর্ডার। এরপর ছোট কিছু জুটি হলেও রাবেয়া খান, নাহিদা আক্তারদের স্পিন ঘূর্ণিতে ১৩১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।


0 Comments