প্রতীক নিয়ে কাল থেকেই মাঠে নামবেন প্রার্থীরা
পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল সোমবার। ওইদিন থেকেই ভোটের মাঠে প্রচারে নামবেন প্রার্থীরা।

যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা প্রচারের কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। তবে সোমবার থেকে তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাবেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করবেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।